বগুড়ায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী ২ সহোদর নিহত

বগুড়ায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী ২ সহোদর নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বাশাঁতা(মধুপুকুর) এলাকার মোঃ আকতারের ছেলে মাসুদুর রহমান(২১) ও আলম(৩০)।

নিহত মাসুদুর রহমান বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে। তার সহপাঠী নাজমিন আক্তার জানান, আজ কলেজে অনুষ্ঠিত ইনকোর্স পরীক্ষায় অংশ নিয়েছিলো মাসুদ।

পুলিশ জানায়, দুই ভাই মোটর সাইকেলে করে বগুড়া থেকে নওগাঁর দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে বিপরীতমুখী ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বগুড়া সদর থানার এস আই সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দু’জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।#

খালিদ হাসান

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর