আফিফদের বাংলা টাইগার্সের কাছে হারল নাসিরের পুনে

আবুধাবি টি-টেন লিগে আজ মাঠে নামে পুনে ডেভিলস-বাংলা টাইগার্স। এই ম্যাচে পুনে ডেভিলকে ৮ উইকেটে হারিয়েছে বাংলা টাইগার্স। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৫ রান করে নাসির হোসেনের নেতৃত্বাধীন পুনে ডেভিলস।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোয় করে ওপেনার টম খোলের-কার্ডমোর। তবে এদিন ব্যাট হাতে ব্যর্থ ছিলেন আরেক ওপেনার কেনার লুইস। মাত্র ৯ রান করে সাঝঘরে ফিরেন তিনি। চ্যাডউইক ওয়ালটন ফিরেন ৪ রান করে।

তবে ওপেনার কার্ডমোরের ৪৮ ও অ্যালেক্স ডেভিসের অপরাজিত ৪১ রানের সুবাদে ১১৫ রান সংগ্রহ করে পুনে। বাংলা টাইগার্সের হয়ে করিম জানাত, কাইস আহমেদ ও ফজল হক ফারুকী ১টি করে উইকেট নেন।

১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় আন্দ্রে ফ্লেচার ও আফিফ হোসেনদের বাংলা টাইগার্স। দলের হয়ে জনসন চার্লস ১৪ ও অধিনায়ক ফ্লেচার ৩০ রানের ইনিংস খেলেন।

চিরাগ সুরি ৩০ ও টম মোরেস ৩৮ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। বল-ব্যাট করার সুযোগ পাননি বাংলাদেশি নাসির-আফিফ।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর