রায়পুর পৌরসভায় নৌকার মনোনয়ন পেয়ে রুবেল ভাটের গণসংযোগ

পৌরসভা নির্বাচনের ৪র্থ ধাপে লক্ষ্মীপুরের রায়পুরে গিয়াস উদ্দিন রুবেল দলীয়ভাবে নৌকা মনোনয়ন পেয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচনী এলাকা রায়পুর শহরে পৌঁছে সাধারণ মানুষের সাথে কুশল বিনময়সহ দোয়া চেয়ে গণসংযোগ করেন তিনি।

এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। রুবেল ভাটকে অভিনন্দন জানিয়ে কয়েক শতাধিক মটরসাইকেল যোগে এক কিলোমিটার রাস্তা জুড়ে হাজার হাজার কর্মী শোডাউনে অংশ নেয়। তবে স্থানীয় কোনো নেতাকে তার পাশে দেখা যায়নি।

গণসংযোগে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য সামছুল ইসলাম পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ প্রমূখ। পরে পথসভায় বক্তব্য রাখেন রুবেল ভাট।

প্রসঙ্গত, স্থানীয় নেতৃবৃন্দের ভোটে উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাবুল পাঠান মনোনীত হলেও তাকে নৌকা প্রতীক দেয়া হয়নি। অথচ শূন্য ভোট পেয়ে গিয়াস উদ্দিন রুবেল পাঠানকে মনোনয়ন দেয়া হয়। এতে ক্ষুদ্ধ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

শাকের মোহাম্মদ রাসেল/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর