ব্রাহ্মণবাড়িয়ায় মুজিববর্ষ উপলক্ষ্যে শীতবস্ত্র বিতরণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় অন্তত ১৫’শ শীতার্তদের মাঝে উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেলে আমতলী বাজার এলাকায় স্থানীয় সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী ও নাটাই উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে এই কম্বল বিতরণের আয়োজন করেন নাটাই উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ
বাবুল মিয়া।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভুইয়া। নাটাই উত্তর
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ চান মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মহসীন, নাটাই উত্তর ইউপির চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার প্রমূখ। পরে অতিথিবৃন্দ ৭ গ্রামের ১৫শ শীতার্তদের মাঝে শীতবস্ত্র কার্যক্রমের উদ্বোধন করেন।

মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর