কালীগঞ্জে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় ২০৩ বোতল ফেনসিডিলসহ আল তানভীর রোহান (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব রোববার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে তাকে আটক করা হয়।

আটককৃত আল তানভীর রোহান সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার শিবপুর এলাকার রবিউল ইসলামের ছেলে।

র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‌্যাব-৬ এর একটি দল ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জনৈক মোসলেম এর খাবার হোটেল এর সামনে পাঁকা রাস্তার পাশ
থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় ২০৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর