ফরিদপুর জেলা আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগের কমিটি ঘোষণা

বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগের ফরিদপুর জেলা শাখার পূর্বের কমিটি বাতিলপূর্বক নতুন আংশিক কমিটি ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

সোমবার ( ১লা ফেব্রুয়ারি) কেন্দ্রীয় আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগের চেয়ারম্যান মো. আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক মাহাদী হাসান মল্লিক স্বাক্ষরিত গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কমিটিতে আগামী এক বছরের জন্য নাজমুল হাসান নীরবকে সভাপতি ও সাফিন আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও তিনজন সহ-সভাপতি রিফাত ইসলাম, আক্তার হোসেন আকাশ, আক্কাস শরীফ। তিনজন যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল হাসান, মো. রিয়াজ ও মো. মনির হোসেন পিন্টু।

এ কমিটির তিনজন সাংগাঠনিক সম্পাদক রোকেয়া আক্তার, সাজ্জাদ সাজু, মো. রুহুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পিয়াস হাসান, ক্রীয়া সম্পাদক মো. সাকিল হোসেন, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সিকান্দার, আইন বিষয়ক সম্পাদক রাজু আহমেদ, পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, সমাজকল্যান বিষয়ক সম্পাদক লাভলু হাসানসহ ১২ জন সদস্য- মোঃ আরিফ শেখ, মো. সুয়ান বিশ্বাস, মোঃ জাফর শেখ, আহসান হাবীব, মো. বিলায়েত শিকদার, মো. শুভ , পঙ্কচ চৌধুরী, মিজান হোসেন, নাজমুল ইসলাম, সুজন হাসান, শাউন মুন্সি ও কামরুল হাসানকে নিয়ে মোট ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।

রাকিবুল/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর