নতুন মোস্তাফিজের প্রশংসায় ইয়ান বিশপ

২০১৫ সালের জুনে ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে জার্সিতে অভিষেক হয়েছিল মোস্তাফিজুর রহমানের। অভিষেক ম্যাচ ৫ উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বে সাড়া ফেলে দেন তিনি।

দুর্দান্ত সব কাটার, স্লোয়ারে প্রতিপক্ষ ব্যাটসম্যানকে ঘায়েল করেছেন মোস্তাফিজ। কিন্তু এরপর ইনজুরিতে পড়ে ছন্দ হারিয়ে ফেলেন তিনি। তবে পুরনো রূপে আবারও ফিরে এসেছেন তিনি।

বিসিবি প্রেসিডেন্টস কাপ, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে ৬ উইকেট শিকার করেন মোস্তাফিজ। দারুণ সব ইন সুইঙ্গার, আউট সুইঙ্গারে সবার নজর কেড়েছেন তিনি।

আগের চেয়ে নতুন মোস্তাফিজকে বেশি পছন্দ ক্যারিবীয় কিংবদন্তি ইয়ান বিশপের। সম্প্রতি দেশের প্রথম সারির এক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বিশপ বলেন, ‘আমি আগের চেয়ে এখনকার মোস্তাফিজকে বেশি পছন্দ করছি।

নতুন বলে মোস্তাফিজ ডানহাতি ব্যাটসম্যানের দিকে বল ঢোকানোর যে দক্ষতা দেখিয়েছে, তা কাটারের সঙ্গে জুড়ে গিয়ে দারুণ একটি সম্পদে পরিণত হয়েছে। আমার মনে হচ্ছে তার গতি ফিরে এসেছে। সেই সাথে তাকে ভালো ছন্দে দেখা যাচ্ছে।’

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর