নওগাঁয় ট্রাক্টর-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

নওগাঁর সাপাহার সড়কের পত্নীতলা উপজেলার সন্তোষপাড়া মোড়ের কাছে একটি যাত্রীবাহী অটোরিক্সা ও ইটবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টরের হেলপার রিপন শুটকু (৩০) নিহত ও অটোরিক্সার যাত্রী এক নারীসহ ৪ যাত্রী আহত হয়েছেন। সোমবার (১লা ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘন্টার চেষ্টায় হতাহতদের উদ্ধার করে। আহতদের পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত রিপন শুটকু পত্নীতলা উপজেলার বকরইল মাহালীপাড়া গ্রামের লালচন্দের ছেলে।

পত্নীতলা থানার ওসি শামসুল আলম শাহ জানান, সাপাহার থেকে পত্নীতলাগামী যাত্রীবাহী একটি অটোরিক্সার সাথে মধুইলগামী ইটবাহী ট্রাক্টরের ওই স্থানে মুখোমুথি সংঘর্ষ হলে ২ যানবাহনই খাদের নিচে পড়ে যায়।

এরপর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ২ ঘন্টা চেষ্টা করে ট্রাক্টরের নিচে চাপা পড়া অটোরিক্সাটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাক্টরের হেলপারের মরদেহ এবং আহতাবস্থায় একজন নারীসহ ৪ জনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠায়। আহতদের একজনের অবস্থা আশংকাজনক। এখন পর্যন্ত আহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

রেজুয়ান/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর