তৃতীয় ধাপে ৩০ জানুয়ারি পৌর নির্বাচনে নওগাঁ জেলা শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আমানুজ্জামান শিউলসহ প্রায় ২০ জনের উপরে পরিকল্পিত হামলার প্রতিবাদে ধামইরহাটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১লা ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় ধামইরহাট আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি বিক্ষোভ সমাবেশ করেন উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা।
এসময় উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ছাত্রলীগ সহ-সভাপতি তরিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
বার্তাবাজার/এ.আর