রেজিস্ট্রি বিয়ে করলেন ওম-মিমি

বহু বছরের অপক্ষার পর বছরের প্রথমদিন ওপার বাংলার চিত্রনায়ক ওম সাহানি ও টিভি অভিনেত্রী মিমি দত্ত রেজিস্ট্রি বিয়ে করেন। এর ঠিক ১মাস পরেই আগামী ৩ ফেব্রুয়ারি বৈদিক রীতিতে সাত পাকের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এই তারকা দম্পত্তি।

নতুন এই দম্পত্তি জানান, ২০২০ সালে হাজারো মানসিক চাপ, মানসিক উত্তেজনার মধ্যেও ভালবসা বাতিল হয়ে যায় নি, বরং এটা একেবারেই রূপকথার বাইরে। নতুন বছরে এমনটাই শুরুর কথা ছিলো।

‘আলোর বাসা’ নামে একটি টিভি সিরিয়ালে প্রায় ১০ বছর আগে একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছিলো আর সেই সুবাধেই পরিচিতি। দুজনের মধ্যে পরবর্তীতে ভালোলাগাও শুরু হয়।

অবশেষে ৩ বছরের ভালোবসাকে পূর্ণতা দিয়ে বছরের প্রথম দিনেই জীবনের নতুন এক অধ্যায় শুরু করেন তারা।

বর্তমানে কলকাতা বাংলার পরিচিত মুখ মিমি দত্ত ব্যস্ত গোপাল ভাঁড়, জয়ী, ভূতুসহ একাধিক ধারাবাহিকের কাজে। অন্যদিকে, কলকাতা ছাড়াও বাংলাদেশের ছবিতে কাজ করেছেন চিত্রনায়ক ওম। মাহিয়া মাহির বিপরীতে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘অগ্নি টু’ ছবিতে তিনি অভিনয় করেন। এছাড়াও ওম কাজ করেন বিদ্যা সিনহা মিম এর সাথে ‘পাষাণ’ ছবিতে যার পরিচালনা করেন সৈকত নাসির।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর