প্রায় ১১ মাস পর ভারতের মাটিতে গড়াচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। ইংল্যান্ড-ভারত মধ্যকার চার ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ভারতে ক্রিকেটের প্রত্যাবর্তন শুরু হবে।
সিরিজের প্রথম টেস্ট থেকেই গ্যালারিতে দর্শক ফেরাতে কাজ করে যাচ্ছিল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) ও তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ)। কিন্তু প্রথম টেস্টে গ্যালারিতে থাকছে না কোনো দর্শক।
তবে দ্বিতীয় টেস্টে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্টেডিয়ামের আসন সংখ্যা ৫০ হাজার, অর্থাৎ ২৫ হাজার দর্শক গ্যালারিতে প্রবেশ করতে পারবেন।
আগামী ৫ ফেব্রুয়ারি সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে ভারত-ইংল্যান্ড। ১৩ ফেব্রুয়ারি দ্বিতীয় টেস্টে গ্যালারিতে দেখা যাবে দর্শকদের। আহমেদাবাদে তৃতীয় ও চতুর্থ টেস্টের জন্য এরই মধ্যে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
বার্তাবাজার/এস.জি