ঝিকরগাছায় প্রতিবন্ধী শিক্ষার্থী ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

যশোরের ঝিকরগাছা উপজেলার প্রতিবন্ধী শিক্ষার্থী ও দুস্থ মানুষের মাঝে সাড়ে ৫শ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার(১ই ফেব্রুয়ারি)রঘুনাথ নগর বাবরআলী সরকার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে ফু—ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেডের সহযোগিতায় রঘুনাথ নগর বাবরআলী সরকার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে এ শীতবস্ত্র প্রদান করা হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ যশোর সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাশমী। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উদ্ভাবক মিজানুর রহমান, স্বর্ণালী ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক তোফাজ্জেল হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ—সভাপতি রুস্তুম আলী, কার্যনির্বাহী কমিটির সদস্য সুমন কবীর, সাবেক ইউপি সদস্য হাসনেহেনা খাতুন প্রমূখ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর