বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের সময়সূচি প্রকাশ

চলতি বছরের এপ্রিলে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিরিজের সবগুলো ওয়ানডে অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ২৮ মার্চ ঢাকায় আসবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল। ঢাকা থেকে সিলেট যাবে তারা।

সিলেটে তাদের প্রথম করোনা পরীক্ষা করা হবে। এরপর তিনদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। ৩১ মার্চ দ্বিতীয় দফায় তাদের করোনা টেস্ট হবে। করোনা নেগেটিভ আসলে অনুশীলন শুরু করবে তারা।

আগামী ৪ এপ্রিল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল। সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর