চট্টগ্রামে নির্মাণাধীন ছাদ ধ্বসের ঘটনায় আহত ৬

চট্টগ্রামে একটি পোষাক কারখানার নির্মাণাধীন ছাদ ধসের ঘটনায় আহত হয়েছেন ছয়জন।

সোমবার (০১ ফেব্রুয়ারী) দুপুরে নগরীর বায়েজিদ বোস্তামি থানার বালুছড়া এলাকায় ফোর এইচ গ্রুপের একটি পোশাক কারখানার নির্মাণাধীন ছাদ ধ্বসে পড়ে ছয়জন শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটে।

মঞ্জু নামে স্থানীয় এক এলাকাবাসী জানান, সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে ছাদ ঢালাইয়ের সময় ফোর এইচ নামে একটি পোশাক কারখানার নির্মাণাধীন ছাদ ধ্বসে পড়ে। দুপুর সোয়া ১টার দিকে হঠাৎ বিকট শব্দে ছাদটি ধসে পরে। ধারণা করা হচ্ছে এতে বেশ কিছু শ্রমিক আহত হয়েছেন এবং ধ্বসে যাওয়া ছাদের নিচে শ্রমিক আটকা পড়ে আছেন।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, ‘ছাদ ধ্বসের ঘটনায় মোট ছয়জন শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের কারখানার নিজস্ব হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া ঘটনাস্থলে আর কেহ আহত হয়ে আটকে আছেন কি-না তা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা খতিয়ে দেখছেন।

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর