গত ১১ জানুয়ারি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার ঘর আলো করে আসে তাদের প্রথম সন্তান। যাকে নিয়ে রীতিমত মাতামাতি চলছে সামাজিক মাধ্যমে।
২১ দিন পর কন্যা সন্তানের ছবি ও নাম প্রকাশ করেছেন কোহলি-আনুশকা। মেয়ের নাম রেখেছেন ভামিকা। বিরাটের নাম দিয়ে শুরু হয়ে আনুশকার নামে শেষ হল ভামিকা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন আনুশকা। সেখানে দেখা যায় কোহলি-আনুশকা তাদের মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। দুইজনের মুখেই গর্বের হাসি।
ক্যাপশনে আনুশকা লিখেন, ‘একে অপরকে ভালবেসে, সম্মান জানিয়ে আমরা একসাথে আছি। কিন্তু ভামিকা আমাদের দু’জনের জীবনে অন্য একটি মাত্রা এনে দিল।
কান্না, হাসি, চিন্তা, আনন্দ- অল্প কয়েক মিনিটের ব্যবধানে এই অনুভূতিগুলোর অভিজ্ঞতা পেয়েছি। ঘুম কমেছে, কিন্তু আমাদের মন ভরে আছে।’
আনুশকার সেই পোস্টের কমেন্ট বক্সে নিজের ভালোবাসা জানালেন কোহলি। তিনি লিখেন, আমার গোটা দুনিয়া একটি ফ্রেমে ধরা পড়েছে।
বার্তাবাজার/এস.জি