নেইমারের জোড়া গোলেও জয় পেল না পিএসজি

ফরাসি লিগ ওয়ানে রোববার রাতে লরেন্তের বিপক্ষে মাঠে নেমেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। সেই ম্যাচে লরেন্তের কাছে ৩-২ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

জোড়া গোল করেও পিএসজিকে জয় এনে দিতে পারলেন না নেইমার জুনিয়র। দুটি পেনাল্টি থেকে দুটি গোল করেন নেইমার। এর বাইরে কোনো গোল পায়নি দল। পিএসজির দায়িত্ব নেওয়ার পর কোচ মাউরিসিও পচেত্তিনোর এটাই প্রথম হার।

ম্যাচের প্রথমার্ধের ৩৬ মিনিটে গোল করে লরেন্তকে এগিয়ে নেন লরেন্ত আবেরগাল। তবে ৪৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে সমতায় ফেরান নেইমার। এরপর ৫৮ মিনিটে পেনাল্টি থেকে আরও একটি গোল করেন নেইমার।

এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। তবে ৮০ মিনিটে ইয়োয়ান উইসার গোলে সমতায় ফিরে লরেন্ত। অতিরিক্ত সময়ে তেরেম মোফির গোলে পিএসজিকে হারায় লরেন্ত।

এই হারে ২২ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তিনে আছে পিএসজি। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিলে। ৪৬ পয়েন্ট নিয়ে তিনে আছে লিঁও। ২১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে আছে লরেন্তে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর