আথলেটিক বিলবাওকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে ২য় বার্সা

বহুদিন পর ফ্রি কিকে মেসির নয়নজুড়ানো গোল। জর্ডি অ্যালবার আত্মঘাতি গোলে মাঝে কিছুটা ছন্দপতন হলেও শেষের তুলিতে গ্রিজমান দিয়ে বসেন তুখোড় আচর। স্প্যানিশ লা লিগায় দারুণ জয় পেলো বার্সাও।

রোববার ৩১ (জানুয়ারি) রাতে অ্যাথলেটিকো বিলবাওকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে বার্সা চলে গেলো পয়েন্ট টেবিলের ২য় স্থানে। এতে করে ঘরের মাঠে নতুন বছরে প্রথম জয় পেলো কাতালানরা। লা লিগায় টানা ১০ ম্যাচ অপরাজিত এই কাতালান ক্লাব বার্সা। টানা জিতলো ৫ ম্যাচ।

তৃতীয়বার দেখা হলো ২৬ দিনের মধ্যে বার্সা ও বিলবাওয়ের। জানুয়ারির শুরুতে লিগে বিলবাওয়ের মাঠে জিতেছিলো ৩-২ গোলে বার্সা। আরে তাদেরকে একই ব্যাবধানে দুই সপ্তাহ আগে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে হারায় বিলবাও।

প্রথম ২০ মিনিটে গোলের দেখা পায় বার্সা। মেসির চমৎকার ফ্রি কিকে বল রক্ষণপ্রাচীরের ওপর দিয়ে বাঁক খেয়ে পোস্ট ঘেঁষে প্রবেশ করে জালে । প্রথমার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে তাতে পূর্ণতা দিতে পারেনি বার্সা।

দ্বিতীয়ার্ধের শুরুতে আলবার আত্মঘাতি গোলে ১-১ এ সমতায় ফেরে বিলবাও। রাউল গার্দিয়ার ক্রস ঠেকাতে জর্দি আলবার পা বাড়ায় আর তাতেই লেগে বল চলে যায় জালে।

ম্যাচের ৭৪ মিনিটের মাথায় বার্সার হয়ে জয়সূচক গোলটি আসে গ্রিজমানের কাছ থেকে।

দিনের অন্য ম্যাচে সুয়ারেজের জোড়া গোলে কাদিসের মাঠে ৪-২ ব্যবধানে জিতে শীর্ষস্থান মজবুত করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। তাদের পয়েন্ট ৫০, খেলেছেন ১৯ ম্যাচ আর পেয়েছেন ১৬ জয়। বার্সা ২০ ম্যাচ খেলে ১২ জয় আর ৪ ড্র নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর