তীব্র কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সোমবার(১ ফেব্রুয়ারি) ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
আবিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক ব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, রোববার রাত ১২ টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
তিনি আরও বলেন, কুয়াশার তীব্রতা স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
এদিকে, পাটুরিয়া প্রান্তে ছোট বড় মিলিয়ে শতাধিক যানবাহন পাড়ের অপেক্ষায় রয়েছে। তীব্র শীতে চরম দূর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও যানবাহন সংশ্লিষ্টরা।
বার্তাবাজার/পি