রাজধানীর একটি করপোরেট এজেন্সির দুই কর্মী রহস্যজনকভাবে মারা গেছেন। রোববার (৩১ জানুয়ারি) সকালে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, মির কায়সার ও শিহাব জহির।
বিষয়টি নিশ্চিত করে ওই অফিসের এক মুখপাত্র জানান, সকালে অফিসে এসে তাদের মৃত্যু সংবাদ শুনেছি। আমরা জানতে পেরেছি, কয়েকজন কর্মী নিজ উদ্যোগে গাজীপুরের একটি রিসোর্টে যায়। সেখান থেকে ফিরে অসুস্থ হয়ে যায়। অসুস্থ অবস্থায় দু’জন মারা গেছেন।
তবে রিসোর্টের ওই পার্টিতে অংশ নেওয়া এক ব্যক্তি নিজের পরিচয় গোপন রাখার শর্তে জানান, গত শুক্রবার অফিসের ৪৩ জন কর্মী মিলে নিজেরাই গাজীপুরের একটি রিসোর্টে পার্টির আয়োজন করে। প্রতি চার বছর অন্তর এমন অনুষ্ঠানের আয়োজন তারা করে থাকে। পার্টিতে তারা মদ পান করতে চেয়েছিল। ঢাকায় কোনো বারে মদ না পেয়ে গাজীপুরেই স্থানীয় এক ব্যক্তিকে দিয়ে তার মদ আনায়।
তিনি আরও জানান, মদ পান করে ঢাকায় ফেরার পথে গাড়িতেই তাদের অনেকে অসুস্থ হয়ে যান। এরপর হাসপাতালে ভর্তি অবস্থায় দু’জন সকালে মারা যান। আরও সাতজনকে রাজধানীর কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
বার্তাবাজার/এসজে