কালীগঞ্জ পৌর নির্বাচন: ধানের শীষে মাহাবুবার রহমান, নৌকায় আশরাফ

পঞ্চম ধাপের ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয়ভাবে মেয়র পদে আ’লীগের থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ।

অপরদিকে, বিএনপির থেকে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন কালীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব মাহাবুবার রহমান।

গত শনিবার (৩০ জানুয়ায়ী) গনভবনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড এবং অনুরুপভাবে বিএনপির মনোনয়ন বোর্ড পঞ্চম ধাপের ৩১ পৌরসভার মেয়র প্রার্থীর নাম চুড়ান্ত করেছে।

এদিকে ওইদিন দুপুরের পর কালীগঞ্জ পৌরসভার আ’লীগের দলীয় মেয়র প্রার্থী আশরাফের নাম ঘোষনার পরই কালীগঞ্জে আ’লীগের ভূষনস্কুল রোডস্থ প্রধান দলীয় কার্ষালয়ের সামনে জড়ো হতে থাকে নেতা কর্মী সমর্থকেরা। এ সময় তারা আনন্দ উল্লাস মিষ্টি বিতরন করতে থাকে। বিকালে শত শত নেতা কর্মীদের আগমনে শহরে বের করা হয় এক আনন্দ র‌্যালী।

উল্লেখ্য, কালীগঞ্জ পৌরসভার নির্বাচনে এবারে আ’লীগের থেকে দলীয় মনোনয়ন পেতে ৭ জন প্রার্থী দলীয় ফরম সংগ্রহ করেছিলেন। তারা হলেন, বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মতি, সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সাহেদ কবির লিমন ও পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক প্রশান্ত কুমার খাঁ।

উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি এ পৌরসভার ভোট গ্রহন অনুষ্টিত হইবে। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৮ হাজার ৪ শত ৮৪ জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর