কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

রাজধানীর ঢাকা মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীর পেছনের অংশ থেকে মীম (১৬ নামের) এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩১ জানুয়ারি) রাতের প্রথম প্রহরে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। তবে তার মৃত্যুর কারণ জানাতে পারেনি তারা।

শাহবাগ থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল জানান, শহীদ মিনার এলাকা থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত এখনই কিছু বলা যাচ্ছে না।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর