বুর্জ খলিফায় হামলার হুমকি

মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সংযুক্ত আরব আমিরাতের আধুনিকতম শহরে দুবাইয়ে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় হামলার হুমকি পাওয়া গেছে। দ্য স্যান ও মিডল ইস্ট মনিটরে এই খবর প্রকাশিত হয়েছে।

অনলাইনে জঙ্গি কার্যক্রমের নজরদারি চালানো সংস্থা সাইট ইন্টিলেজেন্স গ্রুপ (এসজিআই) জানিয়েছে, এই হুমকির পেছনে ইরাকের একটি মিলিশিয়া গোষ্ঠী জড়িত। তাদের সাথে ইরাকের সরাসরি সম্পৃক্ততা আছে।

প্রসঙ্গত, এ যাবতকালে বিশ্বের সবচেয়ে উঁচু এই ভবনটি ২০১০ সালে উদ্বোধন করা হয়। আমিরাতের রাজধানী দুবাইয়ে অবস্থিত বলে এটি দুবাই টাওয়ার নামেও পরিচিত। নির্মানের সময় এর নাম বুর্জ দুবাই ছিল। পরে বদলিয়ে করা হয় বুর্জ খলিফা।

এটি এতই উঁচু একটি ভবন যে নীচতলা আর সর্বোচ্চ তলার মধ্যে তাপমাত্রার পার্থক্য ১০° সেলসিয়াস। “বুর্জ খলিফার” নির্মাণ কাজ শুরু হয় ২০০৪ খ্রিস্টাব্দে, আর কাজ শেষ হয় ২০০৯ খ্রিস্টাব্দে। এটি তৈরীতে প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। এটি ১৬৩ তলা ভবনের সমান উচ্চতা বিশিষ্ট।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর