জয়পুরহাটে ৭৮০ বোতল ফেন্সিডিলসহ আটক ৮

জয়পুরহাটে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে পাঁচবিবি উপজেলায় ৭৮০ বোতল ফেন্সিডিলসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩১ জানুয়ারি) পাঁচবিবির বাগজানা উত্তর গোপালপুর গ্রাম থেকে ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।

পাঁচবিবি থানার এসআই গোলাল মোস্তফা এবং সঙ্গীয় অফিসার ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

আটককৃতরা হলেন- উপজেলার উত্তর কৃষ্ণপুর গ্রামের আবু সালাম মন্ডলের ছেলে সাদ্দাম (২৮), পশ্চিম রামচন্দ্রপুর এলাকার মফেল উদ্দিনের ছেলে আতাউর রহমান (২৫), রামচন্দ্রপুর বাঙ্গালপাড়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে তারেকুজ্জামান তারেক (২১), পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের ফরিদ আলমের ছেলে জাহাঙ্গীর আলম (১৯), কুটাহারা বাগজানা গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে ছোটন (২২), কুটাহারা এলাকার মৃত মোফাজ্জলের ছেলে নয়ন রহমান (৩০), উত্তর কৃষ্ণপুর গ্রামের সাহাজুলের ছেলে মেহেদী হাসান (২১), পূর্ব রামচন্দ্রপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে গাজীউর রহমান (২২)।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগজানা উত্তর গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৮ আসামীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

রিফাত/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর