পাবনায় সাড়ে ৭ কেজি গাঁজাসহ আমিনুল ইসলাম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীতে আটক করেছে র্যাব। এসময় আরো একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
আটককৃত যুবক কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার পূর্ব ফুলমতি গ্রামের আইয়ুব আলীর ছেলে।
র্যাবের ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সদস্যরা রোববার (৩১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার জালালপুর বাজারে চেকপোষ্ট বসিয়ে প্রাইভেটকার থামিয়ে আমিনুল ইসলামকে আটক করে। পরে তার কাছ থেকে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, আসামী দেশের চিহিৃত মাদক ব্যবসায়ী। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে অত্র এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
এ ঘটনায় তার বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি মামলা হয়েছে।
মোঃমাসুদ/বার্তাবাজার/এ.আর