চরফ্যাসনে বাল্য বিয়ের অপরাধে তিন জনকে কারাদন্ড

ভোলার চরফ্যাসন ওসমানগঞ্জে বাল্য বিয়ের অপরাধে বরসহ ৩জনকে ৬মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩১ জানুয়ারি) বরের বাড়ীতে উপজেলা সহকারি (ভূমি) কমিশনার রিপন বিশ্বাস কারাদন্ডে দন্ডিত করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- চরফ্যাসন উপজেলার ওসমানগঞ্জ উত্তর ফ্যাসন গ্রামের বর মোঃ সোহেল, বরের পিতা আবু তাহের ও কনের পিতা লালমোহন উপজেলার অন্নদা প্রসাদ গ্রামের নুরুজ্জামান।

জানা গেছে, বর সোহেল (২৯) এবং কনে এস এস পরীক্ষার্থী (১৬)। বরের বাড়ীতে বউ ভাতের আয়োজন চলছিল। গোপন সুত্রের ভিত্তিতে জানতে পেরে বরের বাড়ী থেকে বর, বরের পিতা ও কনের পিতাকে ৬ মাসের দন্ডাদেশ প্রদান করা হয়। তিন দিন আগে লালমোহন উপজেলার অন্নদা প্রসাদ গ্রামের নুরুজ্জামান এর এস সি পড়ুয়া মেয়ের সাথে চরফ্যাসন উপজেলার ওসমানগঞ্জ উত্তর ফ্যাসন গ্রামের আবু তাহেরের ছেলে সোহেলের সাথে বিয়ে সম্পূর্ন হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারি (ভূমি) কমিশনার রিপন বিশ্বাস বার্তা বাজারকে বলেন, কনের বয়স কম থাকায় বর, বরের পিতা ও কনের পিতাকে ৬মাসের কারাদন্ড প্রদান করা হয়।

আরিফ/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর