আজ খেলা দেখবো বলে কোনো কাজ রাখিনি-পপি

ডেস্ক রিপোর্ট: আজ বিকেলে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজকের ম্যাচটা দারুণ হবে। আমার বিশ্বাস এই ম্যাচে বাংলাদেশ জিতবে। যদিও বিশ্বকাপে কখন কি ঘটবে, তা আগে থেকে বলা যায় না। তারপরও আত্মবিশ্বাস থেকে কিছুটা হলেও আঁচ করা যায়।

পুরনো খেলাগুলোতে বেশ টানটান উত্তেজনা ছিল। এবারের বিশ্বকাপের শুরুর ম্যাচটা হয়েছে জয় দিয়ে। প্রথমেই দক্ষিণ আফ্রিকা হেরেছে আমাদের কাছে। বাংলাদেশ-নিউজিল্যান্ড খেলাতেও ছিল টানটান উত্তেজনা। তবে একটু হতাশ হয়েছি বাংলাদেশ-ইংল্যান্ডের খেলা দেখে। আশাবাদী ছিলাম, এই ম্যাচে আমরা জয় পাবো। সে আনন্দ নিয়ে খেলা দেখতে বসেছিলাম, কিন্তু…। যাই হোক, খেলায় হার-জিত থাকবেই। এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। বিশ্বকাপ আসরে কোনো দলকে দুর্বল ভাবলে হবে না। সবাই বেশ শক্তিশালী। আশা করি, আজকের ম্যাচে জয় আমাদের পক্ষেই থাকবে।

বাংলাদেশের ম্যাচগুলো মিস করতে চাই না। আজ খেলা দেখবো বলে কোনো কাজ রাখিনি। খেলা শুরুর হওয়ার সঙ্গে সঙ্গে আমিও বসে পড়বো টিভি সেটের সামনে, বাংলার টাইগারদের উৎসাহ দিতে। পরিবারের সবাই মিলে খেলা দেখার মজাটাই আলাদা। বিশেষ করে, চার-ছক্কার সময় জোরে চিৎকার আর করতালি দিয়ে ওঠা। সবার সঙ্গে আনন্দটা ভাগাভাগি করার মজাই অন্যরকম। আমিও স্বপ্ন দেখি, বিশ্বকাপের ফাইনালে আমার দল খেলবে। বাংলার টাইগারদের জন্য শুভ কামনা রইল।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর