ঝিনাইদহে চারকোল তৈরীর কারখানায় আগুন

ঝিনাইদহ সদর উপজেলার অচিন্তনগর গ্রামে চারকোল তৈরীর একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার (৩১ জানুয়ারি) দুপুরে এ ঘটনায় ঘটে। আগুন নিয়ন্ত্রনের সময় মহাব্বত আলী নামের একজন ফায়ার সার্ভিসের কর্মী আহত হন।

ঝিনাইদহ, মাগুরা ও শৈলকুপার ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করেছে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ডিএডি সামিমুল ইসলাম বার্তা বাজারকে জানান, দুপুরে অচিন্তনগর গ্রামে তাজী এগ্রো ইন্ড্রাট্রিজ লিমিটেড নামের ওই কারখানায় হঠাৎ করেই আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যে তার পাশের গোডাউনে ধরে যায়। খবর পেয়ে ঝিনাইদহ, শৈলকুপা ও মাগুরা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করছে। আগুন নিয়ন্ত্রনের ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছে। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে শতশত নারী পুরুষ অচিন্তনগর গ্রামে ভিড় জমায়। র্বতমানে আগুন নিয়ন্ত্রনে আছে বলেও জানান।

স্থানীয় ইউপি সদস্য মিকাইল হোসেন বার্তা বাজারকে জানান, তাজী এগ্রো ইন্ড্রাট্রিজ লিমিটেড এর ক্ষতির পরিমান প্রায় এক কোটি হবে।

নিরব/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর