চট্টগ্রামের আনোয়ারায় মান বহির্ভূত ঔষধ বিক্রয়, অনুমোদন বিহীন ঔষধ সংরক্ষণ, ঔষধের গায়ে লেখা নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট তাপমাত্রায় ঔষধ না রাখা, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ঔষধসহ বিভিন্ন অপরাধে ৩টি ফার্মেসীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার (৩১ জানুয়ারি) বিকালে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের বিভিন্ন ফার্মেসীতে চট্টগ্রাম জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তর অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হাসান আহমেদ বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেন।
সুমন শাহ্/বার্তাবাজার/এ.আর