টি-টেন থেকে ছিটকে গেল নাসিরের পুনে ডেভিলস

আবুধাবি টি-টেন লিগে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আজ টিম আবুধাবির বিপক্ষে নেমেছিল পুনে ডেভিলস। আবুধাবির বিপক্ষে ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে নাসির হোসেনের পুনে।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় পুনে। ব্যক্তিগত ৫ রানে ওবেদ ম্যাকয়ের বলে বিদায় নেন কেনার লুইস। তবে দুর্দান্ত ইনিংস খেলেন টম কোহলার-ক্যাডমোর।

চ্যাডউইক ওয়ালটনের সঙ্গে ৪৬ রানের জুটি গড়েন তিনি। তবে ১৪ বলে ১ চার ও ২ ছয়ে ২৩ রান করে রোহান মুস্তাফার বলে সাঝঘরে ফিরেন ওয়ালটন। ৬ বলে ৯ রান করে ম্যাকয়ের দ্বিতীয় শিকার হয়ে ফিরেন ডেভিস।

তবে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে যেতে থাকেন টম কোহলার-ক্যাডমোর। ডেভন থমাসের সঙ্গে ৫১ রানের জুটি গড়েন তিনি। শেষ ওভারের শেষ বলে সাঝঘরে ফিরেন থমাস। ৯ বলে ২১ রান করেন তিনি। এরপর নাসির মাঠে নামলেও কোনো বল মোকাবেলা করতে পারেননি।

এরই ফলে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৯ রান করে পুনে। ২৫ বলে ৫ চার ও ৫ ছয়ে ৬১ রানে অপরাজিত ছিলেন টম কোহলার-ক্যাডমোর।

১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝড় তোলেন পল স্টার্লিং। ৯ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলে ভিলজোয়নের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। এরপর সাঝঘরে ফিরেন ক্রিস গেইল।

গেইল ৮ বলে ৯ রান করে ফিরেন। দলের ব্যাটিং বিপর্যয়ে ব্যর্থ হন লুক রাইটও। তিনি ৬ রান করে সাঝঘরে ফিরেন। রাইটের বিদায়ের পর দলকে এগিয়ে নিতে থাকেন জো ক্লার্ক।

ষষ্ঠ ওভারে বল হাতে আসেন নাসির। নাসিরের সেই ওভারে ১৯ রান তোলেন বেন ডাকেট। পরের ওভারে ক্লার্ক আর ডাকেটের উইকেট তুলে নিয়ে দলকে আশা দেখান ভিলজোয়েন।

কিন্তু জেমি ওভারটনের ব্যাটিং তাণ্ডবে হার দেখতে হয়েছে পুনেকে। ১১ বলে ৪ চার ও ৩ ছয়ে ৩৮ রানে অপরাজিত থেকে টিম আবুধাবিকে জয় এনে দেন ওভারটন।

বার্তাবাজার/এস.জি

 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর