ফরিদপুরের বোয়ালমারীতে রান্নাঘরের চুলার আগুনে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (৩১ জানুয়ারি) বিকালে উপজেলার গুনবহা ইউনিয়নের বাগুয়ান গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. নিছার আলী বার্তা বাজারকে জানান, বিকেল চারটার দিকে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে কামরুল ইসলাম, শুকুর, ইসমাইল, ইয়াছিন মোল্যার বসত ঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় চার লক্ষ টাকা হবে।
রকিবুল/বার্তাবাজার/হৃ.আর