বোর্ডের সঙ্গে মতের মিল না হওয়ায় বাদ হাফিজ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ২০ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই দলে জায়গা পাননি অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।

হাফিজ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগে খেলছেন। আসন্ন সিরিজের জন্য আগামী বুধবার ‘জৈব-সুরক্ষা’ বলয়ে ঢুকে যাবে পাকিস্তান টি-টোয়েন্টি দল।

আগামী শুক্রবার দলের সঙ্গে যোগ দিতে চেয়েছিলেন হাফিজ। পিসিবির সঙ্গে এ ব্যাপারে হাফিজের আলোচনা হয়। কিন্তু বোর্ড তাতে রাজি হয়নি। শেষ পর্যন্ত দলে জায়গা হয়নি তার।

এছাড়াও দলে জায়গা পাননি ফখর জামান, শাদাব খান, ইমাদ ওয়াসিম ও ওয়াহাব রিয়াদ। দলে প্রথমবারের মত জায়গা পেয়েছেন জাফর গোহার, দানিশ আজিজ, জাহিদ মেহমুদ এবং আমাদ বাট।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: বাবর আজম, হায়দার আলি, আসিফ আলি, ইফতিখান আহমেদ, খুশদিল শাহ, হুসাইন তালাত, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, আমের ইয়ামিন,হাসান আলি, শাহিন আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, উসমান কাদির, জাফর গোহার, দানিশ আজিজ, জাহিদ মেহমুদ এবং আমাদ বাট।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর