লালমনিরহাটের হাতীবান্ধায় স্বামীর পেনশনের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে আয়েশা বেগম (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছেন। রোববার (৩১ জানুয়ারি) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাড়কের হাতীবান্ধা উপজেলার শস্য গুদাম নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়েশা বেগম হাতীবান্ধা উপজেলা গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী গ্রামের কৃষি ব্যাংক কর্মচারী মৃত আব্দুল সামাদ এর স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, হাতীবান্ধা সোনালী ব্যাংক থেকে নিহত আয়েশা বেগম তার মৃত স্বামী কৃষি ব্যাংক কর্মচারীর পেনশনের টাকা উত্তোলন করে নিজ বাড়ী মধ্য গড্ডিমারী এলাকায় অটোরিকসা যোগে বাড়ি ফেরার পথে উপজেলার শস্য গুদাম এলাকায় অটোরিকসা থেকে পড়ে গিয়ে বাস চাপায় নিহত হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম সড়ক দুর্ঘটনার বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করেন।
শাহিনুর ইসলাম/বার্তাবাজার/এ.আর