আইপিএলে খেলতে চান পূজারা

ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে ভারতের প্রথম পছন্দ চেতেশ্বর পূজারা। টেস্টে মন্থর ব্যাটিং করে রান আদায়ে পটু পূজারা। তবে তার এমন ব্যাটিং সংক্ষিপ্ত ফরম্যাটে কার্যকরী নয়।

এ কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) উপেক্ষিত তিনি। আইপিএলের মোট ৬টি আসরে খেলেছেন পূজারা। প্রথম তিন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে, পরের দুই বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে ও পরের আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলছিলেন পূজারা।

এরপর থেকে আইপিএলের কোনো আসরে দেখা যায়নি তাকে। মূলত মন্থর ব্যাটিংয়ের কারণে কোনো ফ্রাঞ্চাইজি তার প্রতি আগ্রহ দেখায়নি। তবে আইপিএলে খেলতে চান পূজারা। এমনকি টুর্নামেন্টে ভালো খেলার ব্যাপারে আশাবাদী তিনি।

সম্প্রতি এ প্রসঙ্গে পূজারা বলেন, অবশ্যই আমি আইপিএলে খেলতে চাই। আমাকে একটা সুযোগ দিন। আইপিএলে ভালো খেলার সামর্থ্য আছে আমার। আমি এ ব্যাপারে খুবই আশাবাদী।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর