মিমি চক্রবর্তীর প্রেমের গুঞ্জন!

টলিপাড়ার অভিনেত্রী ও সাংসদ মিমির জন্য পাত্র খুঁজছেন তার বান্ধবী নুসরাত। পাত্রের লুক হবে ইন্টারন্যাশনাল কিন্তু পাত্রকে হতে হবে বাঙালি। অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা জানিয়েছেন ।

বিষয়টি নিয়ে ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে গুঞ্জন উঠতে শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, মিমির বিশেষ বন্ধুর সঙ্গে প্রেম করছেন তিনি। আবার কেউ কেউ বলছেন তাদের মধ্যে রয়েছে গভীর সম্পর্ক। যদিও বিয়ে বা প্রেমের গুঞ্জন নিয়ে এখনো কিছুই বলেননি মিমি।

ভারতের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, মিমির বিশেষ বন্ধু তুরস্কের লাইন প্রডিউসার মিলি গুলহান কিজিলকায়া। ‘গ্যাংস্টার’ সিনেমার চিত্রায়ণে গিয়ে তার সঙ্গে পরিচয় মিমির। ৪ বছর আগেও মিলি গুলহানের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছিল মিমির। তখনও সবার কথার গুঞ্জন উড়িয়ে দিয়ে তা প্রত্যাখান করেন মিমি।

তুরস্কে নুসরাতের বিয়ের সময় সেখানে উপস্থিত ছিলেন মিমির ঘনিষ্ট বন্ধু মিলি। করেন একসঙ্গে রোমান্টিক নাচ। মিমির প্রথম গান “আনজানা” এই গানের শুটিং হয়েছিল তুরস্কে। সেখানেও তার বন্ধু মিলি তাকে সহযোগিতা করেন বলে শুনা যায়।

বিভিন্ন সাক্ষাৎকারে নিজেকে সিঙ্গেল বলে দাবি করেন মিমি। কিন্তু নুসরাতের ‘ইন্টারন্যাশনাল লুকের বাঙালি ছেলে’ খোঁজার খরবটি প্রকাশ্যে আসায় টলিপাড়ার সবার নজড় এখন মিলির দিকে। অন্যদিকে, মিলির সঙ্গে মিমির কি সম্পর্ক তা জানতে নেটিজেনদেরকে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। কারণ, এ বিষয় নিয়ে এখনি মুখ খুলতে নারাজ মিমি চক্রবর্তী।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর