বাগেরহাটের মোংলায় অস্ত্রের মুখে জিম্মি করে স্বামী পরিত্যাক্তা এক নারীকে ধর্ষনের দায়ে জাহিদুল শেখ (২২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) ভোরে শহরের পশ্চিম কেওড়াতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর একদিন আগে এ ঘটনায় মামলা করেন ধর্ষনের শিকার ওই নারী (১৭)।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই বিশ্বজিৎ মূখার্জী বার্তা বাজারকে এ তথ্য নিশ্চিত করেন।
দায়ের হওয়া মামলার বরাত দিয়ে বিশ্বজিৎ মূখার্জী বার্তা বাজারকে বলেন, মোংলা উপজেলার কাপালির মেঠ এলাকার বাসিন্দা মৃত গফুর শেখের মেয়ের সাথে একই এলাকার দুলাল মোল্লার ছেলে হাসিবুলের সাথে ২০১৯ সালে বিয়ে হয়। দীর্ঘ সংসার করার পর চলতি বছরের ২৫ জানুয়ারি তাদের বিচ্ছেদ হয়। তারপর তিনি ঢাকায় তার মায়ের সাথে বসবাস করতেছিলেন। এদিকে বিচ্ছেদ হওয়া স্বামী হাসিবুলের সাথে আবার সংসার গড়ে দিবে বলে হাসিবুলের বন্ধু মোংলার পশ্চিম কেওড়াতলার বাসিন্দা মোশারেফ শেখের ছেলে জাহিদুল শেখ গত ২৭ জানুয়ারি ওই নারীকে ফোন করে মোংলায় আসার জন্য। পরদিন এ খবরে ২৮ জানুয়ারি সে ঢাকা থেকে মোংলার দ্বিগরাজে নিজের বাবার বাড়ীতে চলে আসে। ২৯ জানুয়ারি তিনি হাসিবুলের বন্ধু জাহিদুলের সাথে দেখা করতে গেলে জাহিদুল তাকে অস্ত্রের মুখে ধর্ষন করে। পরে তার আত্নচিৎকারে এলাকাবাসী ছুটে আসলে ধর্ষক জাহিদুল পালিয়ে যায়। ঘটনার পরদিন ৩০ জানুয়ারি ভূক্তভোগী নারী জাহিদুলকে আসামী করে থানায় ধর্ষন মামলা করেন।
মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী বার্তা বাজারকে জানান, থানায় ধর্ষন মামলা দায়েরের পর ওই দিন রাতেই ধর্ষক জাহিদুলকে পুলিশ আটক করে রোববার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। এদিকে, ধর্ষনের শিকার ওই নারীকে ডাক্তারী পরিক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান।
কামরুজ্জামান/বার্তাবাজার/এ.আর