লোহাগাড়ায় আ.লীগ নেতার অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে দুইটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। রোববার (৩১ জানুয়ারি) দিনব্যাপী অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিল্লুর রহমান, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ জমির উদ্দিন।

অভিযানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুচ্ছাফা কোম্পানির মালিকানাধীন কেএনবি ও সৈয়দ মাষ্টার মালিকানাধীন এলপিসি ইটভাটা ২ গুঁড়িয়ে দেয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান বিকেলে বার্তা বাজারকে জানান, হাইকোর্টের নির্দেশে আমরা অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি। ইটভাটা করতে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যেই লাইসেন্স দরকার। এই দুইটি ইটভাটার ক্ষেত্রে লাইসেন্স আছে। তবে নবায়নযোগ্য নেই। যেটি রয়েছে সেটি ২০১১ সালের। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমরা আদালতের নির্দেশনা বাস্তবায়ন করছি।

আবদুল করিম/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর