রৌমারীতে ট্রাক্টরের ধাক্কায় ১ জন নিহত

অবৈধ ট্রাক্টরের (কাকড়ার) ধাক্কায় মটরসাইকেল থেকে পড়ে নুরজাহান বগম (৩৫) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। রবিবার (৩১ জানুয়ারি) বিকাল আড়াইটার দিকে রৌমারী উপজেলার খঞ্জনমারা এলাকার গণি মোল্লারর বাড়ি সংলগ্ন এ ঘটনাটি ঘটে।

মটরসাইকেল চালক মজিবুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মৃত্যু নুরজাহান রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর গ্রামের নুর ইসলামের মেয়ে। অবৈধ ট্রাকটরের মালিক এরশাদুল একই ইউনিয়নর কুটিরচর খানপাড়া গ্রামের আব্দুল বারেক এর ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, মটরসাইকেল যােগে নুরজাহান বেগম রৌমারী বাজারের আসতে ছিলো। এসময় অবৈধ ট্রাক্টরের (কাকড়া) পাশ কেটে যাওয়ার সময় ধাক্কা দেয়। এতে মটরসাইকেল চালকসহ মহিলা রাস্তার পাশে পড়ে যায়। আশপাশের লােকজন আহত দুইজনকে উদ্ধার কর রৌমারী হাসপাতালে নেওয়ার পথে নুরজাহানের মৃত্যু হয়।

মেডিকেল অফিসার ডা. জিনিয়া আরফিন ওই মহিলার মৃত্যুর খবর বার্তা বাজারকে নিশ্চিত করেছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছির বিল্লাহ বার্তা বাজারকে জানান, মরদেহের সুরতহাল রিপাের্ট তৈরি করা হয়েছে এবং আইনগত নেওয়া হচ্ছে।

আবু সাইদ/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর