সীমিত পরিসরে খোলা হচ্ছে ঢাবি আবাসিক হল

আগামী ১৩ মার্চ থেকে সীমিত পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল খোলা হবে। হল খোলা হলেও শুরুতে শুধুমাত্র অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য তা খোলা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আগামী এক সপ্তাহের মধ্যে কোন কোন বিভাগের পরীক্ষা আগে হবে তাদের তালিকা প্রস্তুত করা হবে। পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে দুই সপ্তাহের মধ্যে। আজ রোববার (৩১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক একডেমি কাউন্সিল পরিষদে এk সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় হল খোলার দুই সপ্তাহের মধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা, আগামী এক সপ্তাহের মধ্যে কোন কোন বিভাগের পরীক্ষা আগে হবে তাদের তালিকা প্রস্তুত এবং আগামী ৭ ফেব্রুয়ারি থেকে পূর্ণ দিবস অফিস করার সিদ্ধান্ত হয়। তবে যে যে বিভাগ ইতোমধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা করেছে তাদের পরীক্ষা নিতে কোনো বাধা নেই বলেও জানানো হয়েছে।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির নিয়মিত সভায় স্বাস্থ্যবিধি মেনে মার্চের শুরুতে সীমিত পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার সুপারিশ করা হয়। আবাসিক হল খোলা হলে পরিক্ষার্থীরা আবার তাদের হলে উঠতে পারবে।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর