জয়পুরহাট পৌরসভায় নৌকার মাঝি মোস্তাক, ধানের শীষে শামছুল
পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে জয়পুরহাট পৌরসভায় এবার ও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। তিনি পৌর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
এদিকে পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেয়েছেন অধ্যক্ষ শামছুল হক। তিনি জেলা বিএনপি’র আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন।
শনিবার (৩০ জানুয়ারি) আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় মনোনয়ন চূড়ান্ত করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট বিষয়টি নিশ্চিত করেছেন।
একইদিন শনিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে জয়পুরহাট পৌর নির্বাচনে মেয়র পদে শামসুল হককে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে জানিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দেয় দলটি।
এদিকে সোমবার (১লা ফেব্রুয়ারি) শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর সমর্থক ও দলীয় নেতাকর্মীরা সংবর্ধনার আয়োজন করেছে এমনটিই জানাগেছে প্রচার মাইক থেকে।
রিফাত/বার্তাবাজার/এ.আর