নীলফামারীর ডিমলা প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) দুপুরে র্যালীর মধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটনের সভাপতিত্বে ও ডিমলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়, ডিমলা থানার অফিসার ইন-চার্জ সিরাজুল ইসলাম প্রমুখ।
তারিকুল/বার্তাবাজার/এ.আর