সাভার পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শপথ ২ ফেব্রুয়ারি

সাভার পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহন অনুষ্ঠান আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সদ্য সম্পন্ন হওয়া সাভার পৌর নির্বাচনে বিজয়ী মেয়র ও ৯ ওয়ার্ডের ৯ কাউন্সিলর ও সংরক্ষিত ৩টি আসনের মহিলা কাউন্সিলরসহ মোট ১৩ জন শপথ গ্রহন করবেন।

এদিকে, সাভার পৌরসভার জনমনে প্রশ্ন মেয়র সহ পৌর নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন, নির্বাচনের আগে তাদের দেয়া ইশতেহার অনুযায়ী তাদের প্রতিশ্রুতি শপথ গ্রহনের পর থেকে আগামী ৫ বছর সেটা কতটুকু বাস্তবায়ণ করেন সেটা সাধারণ দেখতে চান।

উল্লেখ্য, মেয়র পদে নৌকা প্রতীকে আলহাজ্ব আব্দুল গণি বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন। এছাড়া, ১ নম্বর ওয়ার্ড থেকে উটপাখি প্রতীকে রমজান আহমেদ, ২ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নজরুল ইসলাম মানিক মোল্লা, ৩ নম্বর ওয়ার্ড থেকে সানজিদা শারমিন মুক্তা, ৪ নম্বর ওয়ার্ড থেকে নুরে আলম সিদ্দিকী নিউটন, ৫ নম্বর ওয়ার্ড থেকে মশিউর রহমান সম্রাট, ৬ নম্বর ওয়ার্ড থেকে হাজী আব্দুস ছাত্তার, ৭ নম্বর ওয়ার্ড থেকে আবদুর রহমান, ৮ নম্বর ওয়ার্ড থেকে সেলিম মিয়া, ৯ নম্বর ওয়ার্ড থেকে আনিসুর রহমান খান মুরাদ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১,২ ও ৩ নম্বর ওয়ার্ড থেকে ইয়াসমিন আক্তার সাথী; ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড থেকে ডারফিন আক্তার এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড থেকে সুলতানা রাজিয়া বিজয়ী হয়েছেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর