রংপুরে নকল স্ট্যাম্পসহ জেলা প্রশাসকের নৈশ প্রহরী আটক

রংপুরে বিপুল পরিমান নকল রেভিনিউ স্ট্যাম্পসহ হাসানুর রহমান নামে একজনকে আটক করেছে মেট্টোপলিটন গোয়েন্দা পুলিশ। রোববার (৩১ জানুয়ারি) বিকেলে রংপুর বিআরটিএ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। আটককৃত হাসানুর রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নৈশপ্রহরী এবং মুনশিপাড়ার মোসলেম উদ্দীনের ছেলে ।

গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠকের নেতৃত্বে রোববার বিআরটিএ কার্যালয়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এতে বিআরটিএ অফিসের সামনের চায়ের দোকানে জাল রেভিনিউ স্ট্যাম্প বিক্রি করা অবস্থায় হাসানুর রহমানকে আটক করে পুলিশ।

এসময় তার কাছে ১০ টাকা মূল্যমানের ১৬০০ পিস জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়। যার মূল্য ১৬ হাজার টাকা।

রকি/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর