কেশবপুরে শিশু শিক্ষার্থীদের বিভিন্ন পণ্য সামগ্রী প্রদান

যশোরের কেশবপুরে ৩৬৯জন শিশু শিক্ষার্থীদেরকে চালসহ বিভিন্ন পণ্য সামগ্রী প্রদান করা হয়েছে। রবিবার (৩১ জানুয়ারি) উপজেলার বালিয়াডাঙ্গা ও জাহানপুর কালভেরী ব্যাপ্টিস্ট চার্চে দুপুরে ওই পণ্য সামগ্রী বিতরণ করা হয়।

কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের উদ্যোগে বালিয়াডাঙ্গার ১৮২জন এবং জাহানপুরের ১৮৭জন শিশু শিক্ষার্থীদের মাঝে চাল ডাল, তেল, সাবান, পেস্ট ও লোশন দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের সাউথ ক্লাস্টারের চেয়ারম্যান স্টিফেন বিশ্বাস, প্রজেক্ট ম্যানেজার প্রদীপ সিংহ, উজ্জ্বল দাস, সাংবাদিক উৎপল দে, প্রজেক্টের হিসাবরক্ষক জীবন বাড়ৈ, লেবিও গোলদার, এলসিসি চেয়ারম্যান অনুপ বিশ্বাস ও সমাজকর্মী মৃদুল সরকার প্রমুখ ।

মোঃলোকমান/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর