রাজধানীতে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

রাজধানীতে ছয় কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।

রোববার (৩১জানুয়ারি) তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মাষ্টারবাড়ী রোড এলাকা হতে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের বিমান বন্দর জোনাল টিম।

গ্রেফতারকৃতরা হলেন- মোসাঃ মনোয়ারা বেগম ওরফে মনি ও মোঃ হাসান মিয়া। এ সময়ে তাদের কাছ থেকে ৬ কেজি গাজা উদ্ধার করে পুলিশ।

গোয়েন্দা বিমান বন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ কায়সার রিজভী কোরায়েশী সংবাদ মাধ্যমকে বলেন ,গ্রেফতারকৃতরা তাদের সহযোগী মাদক ব্যবসায়ীদের মাধ্যমে বাহ্মণবাড়ীয়ার কসবা এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসে। এরপর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা’সহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করত।

এ ঘটনার প্রেক্ষিতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর