বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামার আগে বিসিবি একাদশের বিপক্ষে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছে।
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে ২৫৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ১৬০ রানেই গুটিয়ে যায় বিসিবি একাদশ। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করে ২৯১ রান।
বিসিবি একাদশের বিপক্ষে তাদের লিড ৩৮৮ রানের। জবাবে ২ উইকেট হারিয়ে ৬৩ রান করেছে বিসিবি একাদশ। এতে ম্যাচটি ড্র হয়েছে। তবে ব্যাট-বলের পারফরম্যান্সে বাংলাদেশকে কড়া বার্তা দিয়ে রাখল উইন্ডিজরা।
২৭৬ রানের লিড নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেছিল উইন্ডিজরা। এদিন বল হাতে তাণ্ডব চালান খালেদ আহমেদ ও মুকিদুল ইসলাম মুগ্ধ। শুরুতেই বোনারকে ফেরান খালেদ। ৮০ রান করে ফিরেন তিনি।
এরপর রাকিম কর্নওয়ালকে সাঝঘরে পাঠান মুগ্ধ। অষ্টম উইকেটে ৮২ রানের জুটি গড়েন জসুয়া ডা সিলভা ও রেইমন রেফার। ১১৬ বলে ৪৬ রান করে জসুয়া ফিরলে তাদের জুটি ভাঙে।
বিরাস্যামি পারমলকে ফিরিয়ে নিজের তৃতীয় শিকার করেন খালেদ। এরপর জোমেল ওয়ারিকানকে ফেরান মুগ্ধ। এর ফলে ২৯১ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পক্ষে মুগ্ধ ৪টি, খালেদ ৩টি, সাইফ ২টি ও হৃদয় ১টি উইকেট শিকার করেন।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বিসিবি একাদশ। ৩৩ বলে ১ চারে ৭ রান করে ফিরেন সাইফ। এরপর রানের খাতা না খুলেই ফিরেন নাঈম।
শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বিসিবি একাদশ। সাদমান ইসলাম ও ইয়াসির আলি শুরুর ধাক্কা সামলে খেলতে থাকেন। তাদের ৪৯ রানের জুটিতে শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়। সাদমান ২৩ ও ইয়াসির ৩৩ রানে অপরাজিত ছিলেন।
বার্তাবাজার/এস.জি