ধামসোনা ইউনিয়নে ইজিপিপি প্রকল্পের উন্নয়ন কাজ সম্পন্ন

ঢাকার সাভারের আশুলিয়া থানাধীন স্বনির্ভর ধামসোনা ইউনিয়নে ২০২০-২০২১ অর্থবছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) ১ম পর্যায়ের প্রকল্পে ৭৯ লক্ষ ৪৪ হাজার টাকার রাস্তার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নিকট থেকে তথ্য অধিকার আইনে প্রাপ্ত তথ্যের সরেজমিন যাচাইকালে বিষয়টি জানা গেছে।

উল্লেখ্য, ইজিপিপি প্রকল্পে হতদরিদ্র মানুষদেরকে দৈনিক ২০০ টাকা মজুরি দিয়ে মোট ৪০ দিনে প্রকল্পের কাজ সম্পন্ন করার নিয়ম রয়েছে।

রবিবার (৩১ জানুয়ারি) সরেজমিন প্রকল্প স্থানে গিয়ে দেখা যায়, ২০২০-২০২১ অর্থবছরে ইজিপিপি’র আওতায় মোট ৭টি প্রকল্পে মাটি দ্বারা রাস্তার উন্নয়ন কাজ করা হয়েছে।

এগুলো হলো- (১) মাইঝাইল দক্ষিণপাড়া বাইতুন নুর জামে মসজিদ হতে সাইদের বাড়ীর রাস্তা মাটি দ্বারা পুনঃনির্মান (৮৩ জন শ্রমিক, ইউপি সদস্য সাইদের মাধ্যমে বাস্তবায়িত, মোট খরচ ৬ লক্ষ ৬৪ হাজার টাকা), (২) গোপালবাড়ি সাইদুরের বাড়ী হতে নুর ইসলামের বাড়ী পর্যন্ত এবং উনাইল ছফুর বাড়ী হতে কমিউনিটি ক্লিনিক হয়ে শাহজাহানের বাড়ী পর্যন্ত রাস্তা মাটি দ্বারা পুনঃ নির্মাণ (১১০ জন শ্রমিক, ইউপি সদস্য আঃ কুদ্দুছ এর মাধ্যমে বাস্তবায়িত, মোট খরচ ৮ লক্ষ ৮০ হাজার টাকা), (৩) ধামসোনা পারভেসের বাড়ী হতে ইউসুফের বাড়ী হয়ে নুরুল আমিনের বাড়ী পর্যন্ত এবং দক্ষিণপাড়া মজিদের বাড়ী হতে মাইনুদ্দিনের বাড়ীর রাস্তা মাটি দ্বারা পুনঃনির্মাণ (১০০ জন শ্রমিক, ইউপি সদস্য হাবিবের দ্বারা বাস্তবায়িত, মোট খরচ ৮ লক্ষ টাকা), (৪) সুবন্দী কালারটেক হতে তালটেকি পর্যন্ত এবং কন্ডা রাস্তায় চাঁন মিয়ার বাড়ী হতে কাসেম মুন্সির বাড়ী পর্যন্ত রাস্তা মাটি দ্বারা পুনঃনির্মান (১৫০ জন শ্রমিক, ইউপি সদস্য আঃ কাদেরের মাধ্যমে বাস্তবায়িত, মোট খরচ ১২ লক্ষ টাকা)।

(৫) ডেন্ডাবর পূর্বপাড়া রহিম উদ্দিন সাহেবের জমি হতে সরাফত আলীর বাড়ী পর্যন্ত ননীর খাল খনন (২০০ জন শ্রমিক, ধামসোনা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম এর দ্বারা বাস্তবায়িত, মোট খরচ ১৬ লক্ষ টাকা), (৬) ডেন্ডাবর পূর্বপাড়া দেলোয়ার সাহেবের জমি হতে গাজিরচট এ এম উচ্চ বিদ্যালয়ের পুকুর পর্যন্ত ননীর খাল খনন (২০০ জন শ্রমিক, ধামসোনা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম এর দ্বারা বাস্তবায়িত, মোট খরচ ১৬ লক্ষ টাকা) এবং (৭) নলাম পালপাড়া উজ্জলের দোকান হতে রহিমপুর ব্রীজ পর্যন্ত এবং নলাম উত্তরপাড়া সাহার বাড়ী হতে মাসুদের বাড়ী ভায়া শাহিনের বাড়ী পর্যন্ত রাস্তা মাটি দ্বারা পুনঃনির্মান (১৫০ জন শ্রমিক, ইউপি সদস্য নায়েব আলীর মাধ্যমে বাস্তবায়িত, মোট খরচ ১২ লক্ষ টাকা)

এব্যাপারে, সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ একরামুল হক জানান, ২০২০-২০২১ অর্থবছরে ইজিপিপি প্রকল্পের (১ম পর্যায়) ৭০ লক্ষ ৪৪ হাজার টাকার উন্নয়ন কাজ সরকারি বিধি মেনে সম্পন্ন হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর