সরকারি প্রাইমারি স্কুলে ইংরেজি ভার্সন চালু হবে

দেশের প্রত্যেক জেলায় একটি সরকারি স্কুলে ইংরেজি মাধ্যম চালু কর হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এজন্য প্রত্যেক স্কুলে দুজনকে আলাদা ইংরেজি শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

রোববার (৩১ জানুয়ারি) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একটি অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি স্কুলে ইংরেজি মাধ্যম চালু করার জন্য দ্রুত পাইলটিং করা হবে। এ বিষয় অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর নিকট এর সারসংক্ষেপ প্রেরণ করা হবে আমরা প্রধানমন্ত্রীর অনুমতি পেলেই কাজ শুরু করে দিব।

তিনি বলেন, প্রাইমারি পর্যায়ের শিক্ষকরা এখন অনেক কোয়ালিটি সম্পন্ন। এটাকে কাজে লাগিয়ে আমরা শিক্ষার্থীদের ইংরেজিতে আরও দক্ষ করতে চাই।

জাকির হোসেন বলেন, ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ১ হাজার প্রাথমিক শিক্ষককে ৯টি (প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট) পিটিআই’র মাধ্যমে ইংরেজির বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। পর্যায়ক্রমে আরও ১ লাখ ৩০ হাজার ইংরেজির ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আরো উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলমসহ ব্রিটিশ কাউন্সিল এবং বৃটিশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর