পাকিস্তানের টি-টোয়েন্টি দলে একাধিক চমক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াডে রয়েছে বেশ চমক।

দলে প্রথমবারের মত জায়গা পেয়েছেন চারজন। তারা হলেন- জাফর গোহার, দানিশ আজিজ, জাহিদ মেহমুদ এবং আমাদ বাট। এছাড়াও দলে ফিরেছেন হাসান আলি, আসিফ আলি ও আমের ইয়ামিন।

এদিকে দল থেকে বাদ পড়েছেন নিয়মিত পাঁচ সদস্য। তারা হলেন- ফখর জামান, শাদাব খান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ এবং ওয়াহাব রিয়াদ।

আগামী ১১ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে দুইদল। সিরিজের বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: বাবর আজম, হায়দার আলি, আসিফ আলি, ইফতিখান আহমেদ, খুশদিল শাহ, হুসাইন তালাত, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, আমের ইয়ামিন,হাসান আলি, শাহিন আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, উসমান কাদির, জাফর গোহার, দানিশ আজিজ, জাহিদ মেহমুদ এবং আমাদ বাট।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর