ভক্তদের জন্যই আরও ২-১ বছর খেলতে চাই: আফ্রিদি

বয়সটা ৪৩। এই বয়সেও দাপটের সঙ্গে ক্রিকেট খেলে যাচ্ছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। চলতি টি-টেন লিগে নিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই হয়েছেন ম্যাচসেরা।

কালান্দার্সের জার্সিতে ১৬ রান দিয়ে পল স্টার্লিং ও বেন ডাকেটের উইকেট শিকার করেন আফ্রিদি। ম্যাচ শেষে নিজের অবসর নিয়েও কথা বলেন আফ্রিদি। ভক্তদের জন্য আরও ২-১ বছর খেলতে চান তিনি।

আফ্রিদি বলেন, আমি এখনো ক্রিকেট উপভোগ করছি। ভক্ত ও ক্রিকেট নিয়ে আমার আবেগ এখনো তীব্র। তারা এখনো আমাকে মাঠে দেখতে চায়। ভক্তদের জন্যই আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। তাদের জন্য আমি আরও ২-১ বছর খেলতে চাই।

তিনি আরও বলেন, ক্রিকেট খেলতে হলে শতভাগ ফিট এবং শতভাগ আত্মনিবেদন থাকা জরুরী। আমি সর্বোচ্চ চেষ্টা করছি এসব ভক্তদের প্রত্যাশা পূরণ করতে।

উল্লেখ্য, ২০২০ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেন আফ্রিদি। ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন ২০১৫ বিশ্বকাপের পর। আর টি-টোয়েন্টকে বিদায় বলেন ২০১৭ সালে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ফ্রাঞ্চাইজি লিগ মাতিয়ে বেড়াচ্ছেন তিনি।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর