ডায়মন্ড সিমেন্টের কম্বল পেল কর্ণফুলীর শীতার্তরা

স্থানীয় সাংসদ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির নির্দেশে চট্টগ্রামের কর্ণফুলীতে ডায়মন্ড সিমেন্ট লিমিটেড এবং
আয়ুব বিবি ট্রাস্টের কম্বল পেলেন দুই হাজার শীতার্তরা।

রবিবার (৩১ জানুয়ারী) সকালে উপজেলার শিকলবাহা ইউনিয়নের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের, আয়ুব বিবি ট্রাস্টের স্বত্বাধিকারী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রণি।

অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাফর ইকবাল, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার হাসমত আলী, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ সোলায়মান, ইউনিয়ন আওয়ামীগ নেতা মোহাম্মদ বেলাল।

ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এম. সাইফুদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে ছাত্রলীগের সদস্য ই.এইচ নাঈম, সাইদুজ্জামান সিফাতসহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডায়মন্ড সিমেন্ট লিমিটেড, আয়ুব বিবি ট্রাস্টের স্বত্বাধিকারী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রণি জানান, দেশ ও মানুষের কল্যাণে কাজ করছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। তাঁরই নির্দেশনা ও ভূমিমন্ত্রীর প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে কর্ণফুলীর উন্নয়ন কর্মকাণ্ড গুলো।

তিনি আরো বলেন, আমার রাজনৈতিক অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের নির্দেশে কর্ণফুলীর ৯৯টি ওয়ার্ডে ডায়মন্ড সিমেন্ট লিমিটেড এবং আয়ুব বিবি ট্রাস্টের এসব কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করা হচ্ছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর